ক্রিকেটার আশরাফুল হলেন শাহরুখ, কাজল হলেন সারিকা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ১৩:০৬
'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির শাহরুখ খান আর কাজলের ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনঃনির্মাণ করা হয়েছে। দৃশ্যটি একটু উল্টো করে ধারণ করা হয়েছে একটি বিজ্ঞাপন চিত্র। এতে শাহরুখ খানের স্থানে রয়েছেন ক্রিকেটার আশরাফুল এবং কাজল জায়গায় আছেন অভিনেত্রী সারিকা।
শাহরুখ খানের সেই দৃশ্যে অভিনয় করে ক্রিকেটার আশরাফুল নিজে বেশ উচ্ছ্বসিত। এছাড়া, বিজ্ঞাপনে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্যা ছোট ভাই। তিনি শাহরুখ চরিত্রের আশরাফুলকে নায়িকার কাছে যেতে বাধা সৃষ্টি করেন।
ফাইন ড্রিংকিং ওয়াটারের এই বিজ্ঞাপন এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে দেখে দর্শকরা বেশ মজা পাচ্ছেন এবং এটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।
- বিষয় :
- ক্রিকেটার আশরাফুল
- সারিকা
- শাহরুখ কাজল
- বিজ্ঞাপন
