ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তাহসানের সেই অপ্রকাশিত কবিতা প্রকাশ হলো

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে তাহসানের সেই অপ্রকাশিত কবিতা প্রকাশ হলো
×
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৫:৫১ | আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ | ০৬:১৫

গত বছরের এই দিনে চিরবিদায় নিয়ে চলে যান গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। অথচ এ দিনটিই আরেক জনপ্রিয় গায়ক তাহসানের জন্মদিন। গিটার জাদুকরের বিদায়ের শোকে গত বছর জন্মদিন পালন করা হয়নি তার। হচ্ছেনা এ বছরও। তাহসান বলেন, এই দিনেই আইয়ুব বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। জন্মদিন সেলিব্রেট করিনি। এ বছরও জন্মদিন সেলিব্রেট করছিনা।’

তবে গত বছর নিজের জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখেছিলেন তাহসান। ভক্তদের সেই কবিতা নিজেই আবৃত্তি করে শোনানোর কথাও জানিয়েছিলেন। সেটা হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাতে এক বছর পর সেই অপ্রকাশিত কবিতাটিই আবৃত্তি করে শোনালেন তাহসান।

তার আগে ভিডিওবার্তায় তাহসান বলেন, ‘গত বছর ১৭ অক্টোবর ফেসবুকে আমার ভক্তদের উদ্দেশে একটি পোস্ট করেছিলাম। যেখানে লিখেছিলাম ভক্তদের কাছে আমি জোর করে একটা উপহার চাই। আর কী উপহার চাই, সেটি একটি কবিতা লিখে জানাব। কিন্তু পর দিন বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে যান। এর পর আর আমার মন-মানসিকতা ছিল না কবিতাটি পোস্ট করার। আজ আবার কবিতাটি সামনে এলো তাই সবাইকে পড়ে শোনাচ্ছি।’

আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃচিচারণ করে তাহসান বলেন, ‘প্রথম যুক্তরাষ্ট্রে যখন অ্যাওয়ার্ড নিতে যাই ২০০৬ সালে। ওই সময় বাচ্চু ভাইও সঙ্গে ছিলেন। ওখান থেকে আমি একটা গিটার কিনতে চাইলাম। বাচ্চু ভাই আমার গিটারটা পছন্দ করে দিয়েছিলেন। এখনো গিটারটা আছে। যখনই গিটারটা দেখি বাচ্চু ভাইয়ের কথা মনে পড়ে। আজকের দিনের আমার প্রার্থনা বাচ্চু ভাই যেখানেই যেনো ভালো থাকেন।’

আরও পড়ুন

×