ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সিসিলিসে মাধুরীর ২০তম বিবাহবার্ষিকী উদযাপন

সিসিলিসে মাধুরীর ২০তম বিবাহবার্ষিকী উদযাপন
×

ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৬:৪০ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০৭:২৯

১৯৯৯ সালের ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক নেনেকে বিয়ে করেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। গত বৃহস্পতিবার এ দম্পতি দ্বীপরাষ্ট্র সিসিলিসে ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। দেখতে দেখতে স্বপ্নের মতো ২০ টি বছর কাটিয়ে দিলেন তারা। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী শ্রীরাম নেনেকে নিয়ে এবার মাধুরী ছুটি কাটাতে গেছেন দ্বীপরাষ্ট্র সিসিলিতে। সেখানেই তারা এবার তাদের ২০ তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। 

মাধুরী তার ফেসবুকে স্বামী নেনেকে ৪ টি ছবি  ট্যাগ করে  ক্যাপশনে লিখেছেন,  ‘আজ থেকে ২০ বছর আগের কথা। এই দিনে আমরা স্বর্গীয় এক বন্ধনে আবদ্ধ হলাম। তোমাকে আমার জীবনে পেয়ে আমি সুখী। তুমি কেবল আমার জীবনসঙ্গী নও, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার আত্মার আত্মীয়। শুভ বিবাহবার্ষিকী ডাক্তার শ্রীরাম নেনে।’

এদিকে ২০তম বিবাহবার্ষিকীর দিনে স্বামীকে চুমু খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মাধুরী লিখেছেন,  ‘সারা জীবনের আত্মার সঙ্গী।'  শ্রীরামকে মাধুরীর চুমু খাওয়ার সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। এখন পর্যন্ত ছবিটি পছন্দ করেছেন ৫ লাখ ৮৫ হাজার মানুষ। 

ছবি:  ইনস্টাগ্রাম 

তাদের দুই ছেলে রায়ান ও আরিন। শাহরুখ খানের বিপরীতে ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের পর ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে উড়াল দেন মাধুরী। এরপর ২০১১ সালে সপরিবারে মুম্বাই ফিরে আসেন মাধুরী। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কলঙ্ক’। এবার মাধুরীকে দেখা যাবে মারাঠি ছবি ‘পঞ্চক’–এ।

আরও পড়ুন

×