ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অস্ট্রেলীয় কৌতুক অভিনেতা ব্যারি হামফ্রাইস মারা গেছেন

অস্ট্রেলীয় কৌতুক অভিনেতা ব্যারি হামফ্রাইস মারা গেছেন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ | ০০:৪৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ | ০০:৫১

জনপ্রিয় অস্ট্রেলীয় কৌতুক অভিনেতা ব্যারি হামফ্রাইস মারা গেছেন। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয় বলে আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ফেব্রুয়ারিতে পড়ে গিয়ে আঘাত পান হামফ্রাইস। এরপর মার্চে তার একটি অস্ত্রোপচার হয়। তবে অস্ত্রোপচারের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন 'ডেইম এডনা এভারেজ' খ্যাত এই অভিনেতা।

এক বিবৃতিতে ব্যারি হামফ্রাইসের পরিবার জানিয়েছে, হামফ্রাইসের কাছে তার ভক্তরা ছিলেন অনেক গুরুত্বপূর্ণ এবং তার যে চরিত্রগুলো লাখ লাখ মানুষের মুখে হাসি এনেছে, সেগুলোর মধ্যেই তিনি বেঁচে থাকবেন।


ব্যারি হামফ্রাইসের সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি গত শতাব্দীর সত্তরের দশকে যুক্তরাজ্যে ব্যাপক হিট হয় এবং এর ধারাবাহিকতায় তিনি আশির দশকে 'ডেইম এডনা এভারেজ এক্সপেরিয়েন্স' নামে নিজের টেলিভিশন টক শো নিয়ে হাজির হন।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তার প্রতি শ্রদ্ধা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, ব্যারি হামফ্রাইস একজন দারুণ বোধশক্তিসম্পন্ন, ব্যঙ্গনবিশ, লেখক ও একেবারেই স্বতন্ত্র একজন মানুষ ছিলেন।

আরও পড়ুন

×