নবনীতার লোকগানের ভিডিও
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০০:৪৫
আরও একটি লোকগানের ভিডিও প্রকাশ করলেন আলোচিত উপস্থাপক ও কণ্ঠশিল্পী নবনীতা চৌধুরী। মিউজিক ভিডিওর জন্য এবার তিনি নতুন করে গেয়েছেন রাধারমণের কালজয়ী ধামাইল গান 'বল গো'।
গানের সংগীত আয়োজন করেছেন লাবিব কামাল গৌরব। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। সম্প্রতি জি-সিরিজ তাদের ইউটিউব চ্যানেলে 'বল গো' গানের ভিডিওটি দর্শকের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
নবনীতা জানান, ফোক গানের প্রতি ভালোলাগা থেকে সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যধারা বল গো গানটি নতুন করে গাওয়া। তিনি ও লাবিব চেষ্টা করেছেন গায়কী ও গানের সংগীত আয়োজনে নৃত্যছন্দ তুলে ধরার।
নতুন করে গাওয়া এ গানটি অনেকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
- বিষয় :
- নবনীতা
- লোকগানের ভিডিও
