বাড়ছে সিনেপ্লেক্স, কমছে সিনেমা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ০১:৩৪ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ০১:৪৩
রাজধানীর মহাখালীতে চালু হলো নতুন মাল্টিপ্লেক্স। শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমা দেখার আধুনিক এই সিনেপ্লেক্সে। এই নিয়ে ঢাকাতে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা চালু হলো। প্রথমটি বসুন্ধরা শপিংমলে, দ্বিতীয়টি ধানমন্ডির সীমান্ত সম্ভার এবং সর্বশেষ মহাখারীর এসকেএস টাওয়ারে নতুন সিনেপ্লেক্স।
এর আগে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন। সে পরিকল্পনার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সিনেপ্লেক্স বাড়ানো হচ্ছে বলে জানালেন গতকাল।
শনিবার সন্ধ্যায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তৃতীয় স্টার সিনেপ্লেক্সের উদ্বোধনী হাজির হয়েছিলেন ঢাকাই শোবিজের প্রায় সব তারকাই। তাদের মধ্যে ছিলেন দেশের শীর্ষ তারকা শাকিব খান, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক নিরব, সাইমন, তারিক আনাম খান, মাজনুন মিজানসহ অনেকেই।

তারকা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্মাতাদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, এনামুল করিম নির্ঝর, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, অনিমেষ আইচ, ফাখরুল আরেফিন, রেদওয়ান রনি ও রায়হান রাফীসহ অনেকে।
অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান বলেন, দিন দিন আমাদের এখানে হল কমে যাচ্ছে, এই অবস্থায় সিনেপ্লেক্সে তৃতীয় শাখা মহাখালীতে যাত্রা শুরু করল, সিনেমার জন্য সুসংবাদ। তিনি বলেন, এখন কিছু প্রযোজক সিনেপ্লেক্সের কথা ভেবে গুণগত মানের সিনেমা তৈরির চেষ্টা করছেন। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ভালো মানের ছবি নির্মাণ করছি, যেগুলো সিনেপ্লেক্সে চলার উপযোগী।
তবে সিনেপ্লেক্স বাড়ালেও দেশে এইসব হলে প্রদর্শনের জন্য মানসম্মত ছবি নির্মাণ বাড়ছেনা দেশে। বছরে প্রায় দুই তিনটে ছবি নির্মাণ হয় সিনেপ্লেক্সে চালানোর মতো। তাই দেশের নির্মাতা ও প্রযোজকদের মানসম্মত ছবি নির্মাণেরও আহ্বনা করেন সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন মহখালীর নতুন এই সিনে থিয়েটার উদ্বোধন করা হয়। যাতে থাকছে তিন ক্যাটাগরির আসন বিন্যাস। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি।
তারকা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্মাতাদের মধ্যে ছিলেন মোরশেদুল ইসলাম, আবু সাইয়ীদ, এনামুল করিম নির্ঝর, অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, অনিমেষ আইচ, ফাখরুল আরেফিন, রেদওয়ান রনি ও রায়হান রাফীসহ অনেকে।
উদ্বোধন অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান বলেন, আগামীদিনে কোয়ালিটি সিনেমা খুব দরকার। আর কোয়ালিটি সম্পন্ন সিনেমা চালানোর জন্য সিনেপ্লেক্স অপরিহার্য। নতুন সিনেপ্লেক্স চালু হলো এটি নিঃসন্দেহ আনন্দের বিষয়।

কর্তৃপক্ষ জানায়, নতুন এই সিনেপ্লেক্সে থাকছে তিন ক্যাটাগরির আসন বিন্যাস। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরও আয়েসীভাবে সিনেমা উপভোগ করতে পারবেন বলে জানান সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ।
২০০৪ সালের ৮ অক্টোবর দেশের সিনেমা প্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’।
