ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সকালে শুটিং, বিকেলে ক্রিকেট মাঠে টালিউড অভিনেতারা

সকালে শুটিং, বিকেলে ক্রিকেট মাঠে টালিউড অভিনেতারা
×

ক্রিকেট মাঠে কলকাতার অভিনেতারা। ছবি: কলকাতা প্রতিনিধি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৪:৩৬

সকালে শুটিং সেরে বিকেলে ক্রিকেট লিগ মাতালেন কলকাতার অভিনেতারা। কলকাতায় শুরু হওয়া কর্পোরেট লিগ গ্যালাক্সি টি-২০ সিজন টু-এর আকর্ষণ ছিল বেঙ্গল স্টার্স ইলেভেন। সেখানে মাঠ মাতাতে দেখা গেছে যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, সৌরভ দাসদের। ম্যাচটি অবশ্য বৃষ্টির বাধায়  ড্র হয়েছে।  

কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ ক্রিকেট গ্রাউন্ড মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে কর্পোরেট রেড বুলসের মুখোমুখি হয় বেঙ্গল স্টার্স ইলেভেন। বেঙ্গল স্টার্সের হয়ে খেলেন কলকাতার সিনেমার অভিনেতা যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্ত , সৌরভ দাস, সুমন, রাহুল, ইন্দ্রাশিস জ্যামিরা। 

জয়-পরাজয় ছাপিয়ে খেলাটা তারা উপভোগ করেছেন বলে জানিয়েছেন। অভিনেতা বনি যেমন জানান,  কাল (বৃহস্পতিবার) তিনি জয়পুর যাবেন। কিন্তু খেলা প্রেমী মানুষ হওয়ায় খেলতে না এসে পারেননি। 

যিশু সেনগুপ্ত জানান, তারও প্রোগ্রামের প্রমোশন চলছে। বৃহস্পতিবার তার কল টাইম। তবু তিনি খেলতে এসেছেন। উল্লেখ্য গ্যালাক্সি লিগটি প্রথম আসরে কর্পোরেট লিগেই আবদ্ধ ছিল। দ্বিতীয় আসরেই টালিউড তারকারা আসায় এর আকর্ষণ বেড়েছে। আগামীতে আসরটি আরও নজরকাড়া হবে, এমনই আশা আয়োজকদের। 

আরও পড়ুন

×