এক দিনের সন্তানকে কোরআন শোনালেন সানা খান
স্বামীর সঙ্গে সানা খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ০৩:৫২ | আপডেট: ১৮ জুলাই ২০২৩ | ০৩:৫২
বিয়ের তিন বছরের মাথায় গত ৫ জুলাই মা হলেন সাবেক অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায় বেবি কটে শুয়ে আছে সদ্যোজাত শিশু, ফোনে চলছে কোরআন তিলাওয়াত।
ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরআনের পাঠ দিচ্ছি।’ আরেক ছবিতে দেখা যায়, শিশুটি তার বাবা সাইয়াদের একটি আঙুল ধরে রেখেছে।
সানা ছেলের নাম দিয়েছেন তারিক জামাল। এই নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের।
ছেলের নাম প্রসঙ্গে সানা বলেন, ‘এই নামটি আসলে মানুষের ওপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা এবং সততার প্রতীক।’
২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে হয় সানার। বিয়ের পরেই নায়িকাসুলভ চালচলন ও জাঁকজমক ত্যাগ করেন সানা।
/এইচকে/
