ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

মিসেস আর্থ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন দুবাইয়ের এই সুন্দরী

মিসেস আর্থ পুরস্কার জিতে ইতিহাস গড়লেন দুবাইয়ের এই সুন্দরী
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ০৭:২০ | আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ০৭:৩২

 এবারের মিসেস আর্থ ২০২৩ মুকুট জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের দেবাঞ্জলি কামস্ত্রা। সম্প্রতি পরিবেশ-কেন্দ্রিক সুন্দরী প্রতিযোগিতায় ৪৫ জনকে পেছনে ফেলে শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী এই মডেল।

দুবাইয়ের বাসিন্দা দেবাঞ্জলি কামস্ত্রা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছে তিনি।

এ বছরের শুরুর দিকে কামস্ট্রা—মিসেস ইউএই ও  মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে ভাগ্য তার সহায় হয়নি। অল্পের জন্য হাতছাড়া হয় সেরার মুকুট।

তবে মিসেস আমেরিকা, শ্যালিন ফোর্ড, লোভনীয় মুকুট জিতে নিয়েছিলেন তিনি।

বিজয়ী হওয়ার পর কামস্ট্রা জানিয়েছেন, এর আগে পুরস্কার জেতার ব্যর্থতা তাকে আবার চেষ্টা করতে উৎসাহ দিয়েছে। ব্যর্থতাগুলো পুরস্কার জেতার ইচ্ছেটা আরও বাড়িয়ে দিয়েছিল। সেই অতীতের প্রতিযোগিতার অভিজ্ঞতা এবার ব্যাপকভাবে সাহায্য করেছিল।

কামস্ট্রা একজন স্থপতি। দশ বছর আগে দুবাইতে প্রথম ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা শুরু করেন। 

আরও পড়ুন

×