ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ছেলের কারণে বিচ্ছেদ ভুলে এক ছাদের নিচে রাহুল-প্রিয়াঙ্কা!

ছেলের কারণে বিচ্ছেদ ভুলে এক ছাদের নিচে রাহুল-প্রিয়াঙ্কা!
×

প্রিয়াঙ্কা সরকার ও রাহুল বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:০৬ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:১৬

কলকাতার তারকাজুটি রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের প্রেম, বিয়ে আবার বিচ্ছেদের কথা অনেকেরই জানা। তাদের ঝামেলা গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে বিচ্ছেদের চার বছর পর চলতি বছর দোলের সময় থেকে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে। এবার আদালতের সেই ঝামেলা কাটিয়ে এক হলেন তারা।

জানা গেছে, ছেলে সহজের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তারা। বলা যেতে পারে, এ হল রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস। 

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অভিনেতা বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল। দুজনে সেটার মিটমাট করেছি। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওঁর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।’

তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়ঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমারা সেটাই আছি।’


২০০৮ সালে কলকাতার সিনেমায় প্রথম জুটিবদ্ধ হয়ে রঙিন পর্দায় নাম লেখান রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। সিনেমাটির নাম ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। মুক্তির পরপরই পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি। এখান থেকেই প্রেম। ২০১০ সালে তারা বিয়ে করেন। তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান সহজ। তবে টানা ৭ বছর সংসার করেও সম্পর্ক স্থায়ী হয়নি তাদের। তাই ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ করেন রাহুল ও প্রিয়াঙ্কা।

২০১৮ সাল থেকে তাদের এই মামলা চলছিল। মাঝে অনেকটা সময় বয়ে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ।


আরও পড়ুন

×