ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাকী স্মরণে ‘এক যে ছিল ঘুড্ডি’

জাকী স্মরণে ‘এক যে ছিল ঘুড্ডি’
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ০০:৩৪ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০০:৩৪

চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দীন জাকীর স্মরণে এক শোকসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ বুধবার সন্ধ্যা ৭টায় ভারমিলিয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং টি-সিনেমার যৌথ আয়োজনে হবে এ সভা।

এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, সাবেক সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, ঘুড্ডি চলচ্চিত্রের চিত্রগ্রাহক শফিকুল ইসলাম স্বপন, সৈয়দ সালাহউদ্দীন জাকীর ছেলে সৈয়দ আদনান আনন প্রমুখ। আলোচনা শেষে সৈয়দ সালাহউদ্দীন জাকীকে নিয়ে নির্মিত আবীর শ্রেষ্ঠর প্রামাণ্যচিত্র ‘ঘুড্ডিতে চড়ে’ প্রদর্শিত হবে। 

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকী। ১৯৮০ সালে নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদের মন জয় করেন তিনি। নির্মাতা পরিচয়ের বাইরে তিনি কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। 

আরও পড়ুন

×