ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মালাইকার জন্মদিনে তারার মেলা

মালাইকার জন্মদিনে  তারার মেলা
×

মালাইকা অরোরার জন্মদিনে বসেছিল তারার হাট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৫:৩২

মালাইকা অরোরা বলিউডের জনপ্রিয় 'আইটেম গার্ল'। 'মুন্নি বদনাম', 'মাহি ভে', 'পান্ডে জি' সহ কয়েকটি আলোচিত আইটেম গানে কোমর দুলিয়ে খ্যাতি পেয়েছেন তিনি। ১৯৭৩ সালের ২৩ অক্টোবর ভারতের থানেতে জন্মগ্রহণ করেন বলিউডের এই আলোচিত অভিনেত্রী। 

অনন্যা পাণ্ডে, সানয়া কাপুর ও জাহ্নবী কাপুরও এসেছিলেন পার্টিতে 

দেখতে দেখতে ৪৫ বসন্ত পেরিয়ে বুধবার ৪৬ এ পা দিলেন মালাইকা অরোরা।  এ উপলক্ষে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বড়সড় পার্টির আয়োজন করেন তিনি। ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এমন খবর জানিয়েছে। 

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে এসেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি

এদিন উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, রাজকুমার রাও, শিল্পা শেট্টি, করিনা কাপুরের মতো তারকারা। সব মিলিয়ে যেন বসেছিল চাঁদের হাট। 

বান্ধবী গ্যাব্রিয়েলাকে নিয়ে পার্টিতে হাজির হন  অর্জুন রামপাল

জন্মদিনে মালাইকার সঙ্গে দেখা যায় তার প্রেমিক অর্জুন কাপুরকেও।

আরও পড়ুন

×