ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মৃত্যুর আগে যে বার্তা দিলেন ইরফান খান

মৃত্যুর আগে যে বার্তা দিলেন ইরফান খান
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০২:৪৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০২:৫৩

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। না ফেরার দেশে চলে গেছেন তিনি।  ​মাত্র ৫৪ বছর বয়সে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। ২০১৯ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ার পর লন্ডনে চলে যান ইরফান খান। সেখানেই স্ত্রীর সঙ্গে ছিলেন তিনি। 

লন্ডনে একের পর এক ধাপ করে চলছিল তার চিকিতসা।  তবে বলিউডের কয়েকজন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হলেও, তারা যখন চিকিতসার পর দেশে ফিরতে শুরু করেন, সেই সময়ও ইরফান কেন ফিরছেন না, তা নিয়ে একের পর এক জল্পনা শুরু হয়। কিন্তু তার রোগটা বেশ জটিল বলেই তিনি ফিরতে পারছেন না বলে একাধিকবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বার্তা দেন পিকু অভিনেতা। 

এদিকে রাধিকা মদন এবং করিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পর সম্প্রতি মুক্তি পায় ইরফান খানের সিনেমা আংরেজি মিডিয়াম।  দেশে থাকলেও, অসুস্থতার জন্য তিনি এই সিনেমার প্রমোশনে হাজির হতে পারছেন না বলে জানান ইরফান খান। যদিও সিনেমার প্রমোশনে হাজির না থাকতে পারলেও, আংরেজি মিডিয়ামের মতো সিনেমা যাতে দর্শকরা দেখেন, সে বিষয়ে নিজের ইনস্টাগ্রামে স্টেটাস শেয়ার করেন অভিনেতা। আংরেজি মিডিয়ামর পর শেষ স্টেটাসে কী লেখেন ইরফান দেখুন...



 এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউড জুড়ে। অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাডুকন, সুজিত সরকার, বলিউড সেলেবরা একের পর এক ট্যুইট করতে শুরু করেন তার প্রয়ানে। 


আরও পড়ুন

×