ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‌ ‘দিনটা শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে'

‌ ‘দিনটা শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে'
×

মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৩:২৩

বলিউডের অভিনেতা হলেও সদ্য প্রয়াত ইরফান খান বাংলাদেশর দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের ডুব ছবিতে অভিনয় করে দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তার পাশাপাশি আপনও হয়ে উঠেছিলেন।  ২০১৭ সালের ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘ডুব’। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় ছবিটি। এটি পরিচালনা করেন মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালনার সূত্রধরেই তার সঙ্গে দারুন বন্ধুত্ব গড়ে উঠে। 

ডুব ছবি পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য করেছেন  ফারুকী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফান খান ফিল্মস। মানে অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও ছিলেন ইরফান খান। 

ঘুম থেকে উঠে এই অভিনেতার মৃত্যুর খবর শুনলেন ফারুকী। ফোন দিলে বিমর্ষ কণ্ঠে জানালেন, দিনটা শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে। এতো খারাপ খবর যে কিছুই বলার নেই। খবরটি শুনার পর কিছুক্ষণ নির্বাক হয়েছিলেন তিনি। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। ইচ্ছে হচ্ছিলে উড়ে গিয়ে শেষ দেখাটা দেখে আসতে। কিন্তু সেটা সম্ভব নয়।

কোলন ইনফেকশন নিয়ে গতকাল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা গেছেন ব্যতিক্রমী ধারার বলিউড-হলিউড অভিনেতা ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকীর ছবিতে অভিনয় ও তার প্রতি বিশ্বাস রেখে বিনিয়োগ করেছিলেন ইরফান খান।  সে বিশ্বাসের ফল তিনি পেয়েছেন। 

‘ডুব’ চলচ্চিত্রে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও পার্নো মিত্র। ছবির গল্পে দেখা যায়, পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পর দুটি পরিবারের অটুট বন্ধনের গল্প। যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন, যিনি তাঁর মেয়ের বন্ধু। চলচ্চিত্রটির প্রধান ভাষ্য হচ্ছে, মৃত্যু সব সময় সব কিছু নিয়ে যায় না, অনেক সময় কিছু দিয়েও যায়।


আরও পড়ুন

×