ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মাহির নির্বাচনী কার্যক্রম শুরু

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মাহির নির্বাচনী কার্যক্রম শুরু
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৬:২১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ২১:১৮

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর এক শতাংশ ভোটারের সংখ্যায় গরমিল থাকায় বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়নপত্রের বৈধতা পেয়েই টুঙ্গিপাড়া চলে গেছেন তিনি। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন এই নায়িকা।

মঙ্গলবার বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মাহি। তিনি লিখেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আমার জন্য সবার কাছে দোয়া চাই। আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনকালে মাহিয়া মাহির সঙ্গে তার স্বামী রাকিব সরকার ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 
স্বাক্ষরের গড়মিল ও সমর্থকের তথ্য ভুল থাকায় গত ৩ ডিসেম্বর মাহির মনোনয়নটি বাতিল করা হয়েছিল। এরপর তিনি আপিল করেন। পরে যাচাই-বাছাই করে গতকাল ১১ ডিসেম্বর মাহির প্রার্থীতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এরপর তিনি তার নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন

×