এফডিসিতে পুলিশের কড়াকড়ি নিয়ে ক্ষোভ, ঢুকতে পারেননি পরিচালকরাও
অনিন্দ্য মামুন
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০১:৪৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০১:৫২
‘নির্বাচন নয় তো যেনো পুলিশ ক্যাম্প’- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে কথাটি বললেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা্ সোহেল রানা। কারণ ভোট গ্রহণ কেন্দ্র করে নিরাপত্তার নামে এফডিসিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখে কথাগুলো বলেন তিনি। গেট পাশ না থাকায় প্রথমে নির্বাচনে দায়িত্বরত পুলিশ এফডিসির ভেতরে প্রবেশে বাধা দেয়া হয় তাকেও।
সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তবে কড়া নিরাপত্তায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন ভোটার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্বাচনের ভোটার কার্ড ও নির্দিষ্ট পাশ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এফডিসিতে প্রবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সেক্রেটারি বদিউল আলম খোকনকেও আটকে দেয়া হয় গেটে। পরিচয় দেয়ার পরও পুলিশকে তার সঙ্গে বাজে ব্যবহার করতে দেখা যায়। পরিচালক সমিতির আরেক দায়িদ্বশীলে নেতা শাহিন সুমনের প্রবেশেও বাধা দেয় পুলিশ। একই সঙ্গে আটকে দেয়া পরিচালক ওয়াজেদ আলী সুমনসহ ১৫-২০ জন পরিচালককে।
এফডিসির পরিচয়পত্র প্রদর্শণের পরও পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাদের বলেন, প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা আছে, কোনো পাশ ছাড়া এফডিসিতে কেউ যেন ঢুকতে না পারে। আমরা কেবল আমাদের দায়িত্বই পালন করছি বলে আঙ্গুল উচিয়ে কথা বলেন তারা।
এ ঘটনা জানাজানি হলে এফডিসির ভেতর থেকে ছুটে যান অন্যান্য পরিচালক ও শিল্পীরা। এরপর এফডিসির ওই পরিচালকদের ভেতরে নিয়ে আসেন।
বিষয়টি নিয়ে ক্ষোব্ধ শিল্পী সমিতির বাইরে পরিচালক, প্রযোজক ও এফডিসির অন্যান্যা সংগঠনের নেতা ও সদস্যরা। এমন পরিস্থিতি নিয়ে বদিউল আলম খোকন বলেন, যারা সারা বছর এফডিসি হাজির থাকেন। সিনেমা নির্মাণ করে এফডিসিকে সচল রাখেন তাদেরই আজ প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। এটা কোন ধরনের নিরাপত্তা। আমাদের পরিচালকদের কেনো প্রবেশ করতে দেয়া হবে না। তারা বাধা দেয়ার কে?
পরিচালক সামিন সুমন বলেন, এফডিসি কোন সমিতির নির্বাচন কমিশনের ক্রয় করা জায়গা না। সে আমাদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রধানের কে? এমন নিয়ম তিনি কেনো করলেন? আমরা এফডিসিতে ভেসে এসেছি। অথচ আজ এফডিসিতে ঘুরে দেখেন ১০০০ জনের পাচশ’জনই বহিরাগত।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।