ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমীর কাছে ঈদ, মিশার কাছে আনন্দের

মৌসুমীর কাছে ঈদ, মিশার কাছে আনন্দের
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৩:২৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৪:৫৮

এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমী। ভোট কেন্দ্রে তার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত হয়ে বলেন, পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আমার কাছে ঈদের আনন্দের মতো লাগছে।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তাই সকাল থেকেই ভোট কেন্দ্রে উপস্থিত মৌসুমী। প্রতিজন ভোটারের সঙ্গে খোশ গল্প করছেন। দিচ্ছেন আড্ডাও। 

বসে নেই মৌসুমীর প্রতিদ্বন্দ্বীপ্রার্থী মিশা সওদাগর। ভোট শুরু হওয়ার পর থেকে ব্যস্ত দেখা গেলো তাকেও। তবে দুই সভাপতি প্রার্থীকে একসঙ্গে ভোটারদের সঙ্গে কথা বলতেও দেখা গেলো। একসঙ্গে ঘুরাঘুরি ও খোশগল্পও করছেন তারা। কারণ দিনশেষে ভালো বন্ধু তারা। 

ভোটের পরিবেশ নিয়ে মিশা সওদাগর বলেন, আমার কাছে আনন্দের দিন আজ। সবাই আসছেন। আনন্দ নিয়ে ভোট দিচ্ছেন। আমি এবং দু’জনের যেই জই হই না কেন শিল্পীদের পাশেই থাকবো সবাই।’

এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

×