ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

এবার উত্তরপ্রদেশে করমুক্ত 'সান্ড কি আঁখ'

এবার উত্তরপ্রদেশে করমুক্ত 'সান্ড কি আঁখ'
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:১৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৪৭

অনুরাগ কাশ্যপ প্রযোজিত ‘সান্ড কি আঁখ’ ছবিটি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে ভূমি পেডনেকর, তাপসী পান্নু, প্রকাশ ঝাঁ অভিনীত বহুল কাঙ্খিত এ ছবিটি।  

রাজস্থানের পর এবার যোগী আদিত্যনাথ নিজের রাজ্যে করমুক্ত করলেন ‘সান্ড কি আঁখ’ ছবিকে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

সম্প্রতি মুক্তির আগে এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। বলিউডের প্রখ্যাত ছবি সমালোচকরা 'সান্ড কি আঁখ' দেখেছেন। ছবি দেখার পর তারা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ। 

তাদের অভিমত, আট থেকে আশি পুরুষ-মহিলা নি্র্বিশেষে ‘সান্ড কি আঁখ’ সকলেরেই দেখা উচিত। কারণ, আমাদের প্রচলিত ধ্যানধারণাকে পিষে দিয়ে এক অন্য গল্প দেখানো হয়েছে ছবিতে। এ গল্প গড়ে উঠেছে বাস্তব কাহিনী অবলম্বনেই। মূলস্রোত থেকে হারিয়ে যাওয়া কিংবা সমাজে পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগানোর রসদ রয়েছে এই ছবিতে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি তার রাজ্যে ‘সান্ড কি আঁখ’কে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন। 

রাজস্থানের পর উত্তরপ্রদেশেও 'সান্ড কি আঁখ' কে করমুক্ত করায় যারপরনাই উচ্ছ্বসিত ছবির পরিচালক তুষার হিরানন্দানি। যোগী আদিত্যনাথ সরকারকে অসংখ্য ধন্যবাদও জানিয়েছেন পরিচালক।  বন্দুকবাজ দুই দাদীর ভূমিকায় নজর কেড়েছেন তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর।

আরও পড়ুন

×