চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ
ভোটগ্রহল শেষে একত্রে ছবি তোলেন চলচ্চিত্র শিল্পীরা- সমকাল
বিনোদন পতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৬:১৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৬:৩১
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে শান্তিপূর্ণভবে বিকেল ৫ টায় ভোটগ্রহণ শেষ হয়।
এবারের নির্বাচনে মোট ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৩৮৬টি।
সমকালকে তথ্যটি নিশ্চিত করেন এ নির্বচনের আপিল বোর্ডের প্রধান শামছুল আলম। তিনি বলেন, আমাদের ভোটার সংখ্যা ছিলো ৪৪৯। এখান থেকে ভোট পড়েছে ৩৮৬টি।
এ দিন বিকেলে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন শান্তিপূর্ণভাবে সবাইকে ভোটে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বলে, সবার প্রতি ভালোবাসা রইলো। সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ করতে পেরেছি আমরা। শিগগিরই ভোট গণনা শুরু করা হবে।