ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইনিভাবে কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদ, কার সঙ্গে থাকবে সন্তান?

আইনিভাবে কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদ, কার সঙ্গে থাকবে সন্তান?
×

কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৪৬

দাম্পত্য কলহের জেরে কয়েক বছরে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন কলকাতা বাংলার অভিনেতা কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তারা। সেই অভিযোগ গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে দীর্ঘ আইনি জটিলতার অবসান। গত ১০ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত।

এদিকে টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন ‘পরকীয়া’য় জড়িয়েছেন বলে খবর ছড়ায় টলিপাড়ায়। তারপর থেকেই দম্পতি আলাদা থাকতে শুরু করেন। পরবর্তীতে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে পরে তারা আদালতের দ্বারস্থ হন। অবশেষে গত মাসে যুগলের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে বিস্তারিত বলেননি তারা। শুধু খবরটা সত্য বলে জানিয়েছেন কাঞ্চন মল্লিক।

তবে পিঙ্কি বলেন, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভাল আছি।’

কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। তাই আপাতত তাকে মায়ের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছে আদালত।

উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনকে এখন শ্রীময়ীর সঙ্গে প্রায়শই টালিপাড়ার বিভিন্ন পার্টিতে দেখা যায়। অভিনেত্রীকে কাঞ্চনের সঙ্গে সমাজমাধ্যমে ছবিও পোস্ট করতে দেখা যায়। কাঞ্চন যে শ্রীময়ীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান, সে খবরও টালিপাড়ার দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সেখানে বাধা ছিল বিবাহবিচ্ছেদ।

বলা দরকার, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী। এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন। সেই বিয়ের পরিণতিও ডিভোর্স।

আরও পড়ুন

×