বিয়ের পর প্রথম দিওয়ালি উদযাপন করবেন যে তারকারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০১:১১ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০১:১৯
হিন্দু ধর্মাবলম্বীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরাবর দিওয়ালি বা দীপাবলি উদযাপন করেন। আলোর উৎসবের আনন্দ থেকে বাদ পড়েনা বলিউডের তারকারা। আলোর উৎসব উদযাপন করতে বলিউড তারকাদের কেউ কেউ পার্টির আয়োজনও করেন। এই বছর দিওয়ালি উৎসব কোন কোন তারকার জন্য বিশেষ। বলিউডের কেউ কেউ বিয়ের পর প্রথমবার দিওয়ালি উদযাপন করবেন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, কপিল শর্মা-গিন্নি ছত্রাত, পূজা বাত্রা-নবাব শাহ সহ অনেক তারকা বিয়ের পর প্রথম একসঙ্গে দিওয়ালি উদযাপন করবেন।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একজন আরেকজনের সঙ্গে ছয় বছরের বেশি সময় প্রেম করে বিয়ে করেন। প্রেমের সময় তারা একসঙ্গে একাধিকবার দিওয়ালি উৎসব পালন করলেও বিয়ের পর এবারই প্রথম তারা একসঙ্গে দিওয়ালি পালন করবেন।
রণবীর-দীপিকা দুজনেই তাদের ধর্মকে সম্মান করেন। সিন্ধি এবং কন্নড় উভয় রীতিতে তারা বিয়ে করেন। বিয়ের ছবি প্রকাশ করার সঙ্গে সঙ্গে দীপিকা-রণবীর ভক্তরা আগ্রহ নিয়ে দেখতে থাকেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই তার স্বামী নিক জোনাসকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমেরিকান পপ সংগীত শিল্পী নিক জোনাসও আগ্রহ নিয়ে সেসব উপভোগ করেন। বিয়ের পর প্রথমবার প্রিয়াঙ্কা ও নিক জোনাস একসঙ্গে দিওয়ালি উদযাপন করবেন।

কপিল শর্মা ও গিন্নি ছত্রাত
দীর্ঘদিন প্রেমের পর কপিল শর্মা তার বান্ধবী গিন্নি ছত্রাতকে পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষদের সামনে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম তারা দিওয়ালি উদযাপন করবেন। এই তারকা দম্পত্তি অনাগত সন্তানের অপেক্ষায় দিন গণনা করছেন।
পূজা বাত্রা ও নবাব শাহ
পূজা বাত্রা এবং নবাব শাহ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য নিজেদের রোমান্টিক ছবি শেয়ার করেন। এই জুটি ব্যক্তিগত গোপনীয়তার মধ্য দিয়ে এ বছরের জুলাই মাসে বিয়ে করেন। এই জুটিও বিয়ের পর প্রথমবারের মতো দিওয়ালি উদযাপন করবেন। ভক্তরা দিওয়ালি উৎসবে তাদের ছবি দেখার অপেক্ষায় আছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া