দেশের গানে পান্থ কানাই
পান্থ কানাই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ | ১৫:৩৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১৫:৪৩
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে আসছে জনপ্রিয় শিল্পী পান্থ কানাইয়ের একটি দেশের গান। ‘জীবনের দামে কেনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এন আই বুলবুল।
সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে। এছাড়া দেশের এ গানটির কথা ও সুর পছন্দ হওয়ায় গানটি গাইলাম। কথা ও সুরে দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।’
সুরকার অন্তু গোলন্দাজ বলেন, আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই টিকটক ভাইরাল হবার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি। যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গানটি আশা করি ভালো লাগবে।
- বিষয় :
- পান্থ কানাই
- সংগীতশিল্পী
