ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিচ্ছেদের পর ছিঁড়ে ফেললেন বিয়ের গাউন, কেনো এই কাণ্ড করলেন সামান্থা

বিচ্ছেদের পর ছিঁড়ে ফেললেন বিয়ের গাউন, কেনো এই কাণ্ড করলেন সামান্থা
×

সামান্থা রুথ প্রভু। ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৩:৩৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১৪:৪১

‘বিয়ের গাউন ছিঁড়ে ফেলেছেন সামান্থা রুথ প্রভু’– এমন খবর প্রকাশের পর সিনে দুনিয়ায় চলছে নানা আলোচনা। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী কেন এমন কাজ করেছেন? এই প্রশ্ন এখন অনেকের। নেটিজেনদের অনেকে বলছেন, অভিনেতা নাগা চৈতন্যের প্রতি ক্ষোভ প্রকাশ করতেই সামাস্থার এমন কাণ্ড।

 কারণ বিবাহ বিচ্ছেদের পর খোরপোশ দেওয়ার নামে অপমান করা থেকে শুরু করে নাগা এমন অনেক কিছুই করেছেন যা সামান্থা মেনে নিতে পারেননি। সে কারণেই হয়তো বিয়ের স্মৃতি ধরে রাখতে চান না। কেউ কেউ আবার বলছেন, ঈর্ষা থেকেই অভিনেত্রী এই কাজটি করেছেন। কারণ প্রেমিকা শোভিতা ধূলিপালার সঙ্গে এখন জঙ্গল সফরে নাগা। সেই সফরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন শোভিতা। আর তা দেখেই মনের জ্বালা বেড়ে গেছে সামান্থার। 

এমন সব গুঞ্জন যখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তখনই গাউন ছেঁড়ার রহস্য ফাঁস করতে বাধ্য হয়েছেন সামান্থা। জানিয়েছেন, জামাকাপড়ের অপচয় বন্ধ করতেই এই কাজটি করেছেন তিনি। সাদা বিয়ের গাউনকে কেটে বানিয়েছেন কালো রঙের ককটেল ড্রেস। ক’দিন আগে একটি অনুষ্ঠানে সেই পোশাক পরেই গিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমার মনে হয়, প্রকৃতির স্বার্থেই আমাদের সবার এগিয়ে আসা উচিত। সেই ভাবনা থেকেই পুরোনো পোশাক ছিঁড়ে তা দিয়ে নতুন পোশাক বানিয়েছি। আমি গত কয়েক বছরে জীবনযাপনে এই শিক্ষাই পেয়েছি যে, প্রতিটি জিনিসের অপচয় বন্ধ হওয়া উচিত। আপনারাও এগিয়ে আসুন।’

অভিনেত্রীর এই কথার মধ্য দিয়ে গাউন রহস্য ফাঁস হওয়ার পর এখন অনেকেই মুখে কুলুপ আঁটা শুরু করেছেন। 

প্রসঙ্গত, ২০১৭ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। কিন্তু বিয়ের পর দাম্পত্য জীবনে বাড়তে থাকতে জটিলতা। শেষমেশ বিচ্ছেদের পথ বেছে নেন তারা।

আরও পড়ুন

×