ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মৃত্যুর আগের পোস্ট, ভুল বুঝতে ‘না’ করেছিলেন রূহান

মৃত্যুর আগের পোস্ট, ভুল বুঝতে ‘না’ করেছিলেন রূহান
×

মাসুদুল মাহমুদ রূহান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪ | ১৪:৪৯ | আপডেট: ০৯ মে ২০২৪ | ১৫:০০

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে বুধবার ঝুলন্ত অবস্থায় তরুণ প্রযোজক-পরিচালক মাসুদুল মাহমুদ রূহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর আগে গত ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন রূহান। সেই পোস্টে কাকে যেন ভুল বুঝতে না করেছিলেন তিনি! মৃত্যুর পর নেটিজেনদের আলোচনায় সেই স্ট্যাটাস।

সেই পোস্টে রূহান লেখেন, ‘আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই! তাহলে কেন সেদিন বলেছিলে? আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না। আমি দোষ দিচ্ছি না। জাস্ট বললাম আর কি!’

এর আগে একটি পোস্টে সূরা আর রহমানের  একটি আয়াত শেয়ার করেন রূহান। সেই আয়াতটি হল-‘তবে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে।’

এরপর তিনি লেখেন, ‘আমরা কতো অদ্ভুত ভাবে সমগ্র বিশ্বের সকলে মিলে একই সুতায় গাথা। যে সূতা দেখাও যায় না!! কি বিচ্ছিরি রাতের শেষে এতো সুন্দর সকাল লুকিয়ে থাকতে পারে আমরা ভেবেও দেখি না...।জীবন কি অদ্ভুত! কতো সুন্দর!’

বেশকিছু প্রশংসিত নাটক-সিরিজের প্রযোজক রূহান। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ ফিল্ম প্রযোজনা করেছেন তিনি। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজে ছিলেন নির্বাহী প্রযোজক হিসেবে। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান।

প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন রূহান। বানিয়েছেন ‘উস্কানি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

আরও পড়ুন

×