ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিপুণের ‘পার্লার ব্যবসা’ নিয়ে ডিপজলের প্রশ্ন

নিপুণের ‘পার্লার ব্যবসা’ নিয়ে ডিপজলের প্রশ্ন
×

মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৭:২৫ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১৭:৪৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। এর মধ্যেই ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন নিপুণ। সেই সঙ্গে ডিপজলের ব্যবসা নিয়েও কথা বলেন নিপুণ। এরপর থেকেই ডিপজলের সঙ্গে নিপুণের সম্পর্ক দা-কুমড়ার মতো।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিপুণের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিপজল। ডিপজল বলেন, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কী আমার মূল্য ব্যবসা? না, এটা আমার মূল ব্যবসা না। শুনলাম, উনি (নিপুণ) পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ভুল করেছেন বলেও মন্তব্য করেন ডিপজল। তার কথায়, ‘নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম। আমার এখন মনে হয়, আমি ভুল করেছিলাম। তাকে আমি আর চিনি না।’

শিল্পী সমিতির নির্বাচনে কেন দাঁড়িয়েছিলেন প্রশ্নে ডিপজল বলেন, ‘শিল্পী সমিতির চেয়ারে টাকা-পয়সা বলে কিছু নাই। এটা একটা ইজ্জত। আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না। তবুও নির্বাচন করলাম। কারণ, গতবার অনেক অনিয়ম দেখেছি। যে কারণে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম।’

ডিপজলের এমন প্রশ্নের পর নিপুণের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে মাত্র ১৬ ভোটে হারেন নিপুণ। প্রথমে ফল মেনে নিলেও পরে নির্বাচনের অনিয়মের অভিযোগ আনেন এই চিত্রনায়িকা। আদালতে রিটের করেন তিনি। রিটের পরিপ্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দেন আদালত। পরে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

আরও পড়ুন

×