মেয়ে জন্মের পর শ্বশুরের কাছে কেন ক্ষমা চান শাহিদ কাপুর!
শাহিদ কাপুর ও তার মেয়ে মিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ২০:৩৯
বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও মীরা রাজপুত ভালবেসে ২০১৫ সালের ৭ জুলাই বিয়ে করেছেন। এরপর কেটে গেছে ৯ বছর। বিয়ের পরের বছরেই কন্যাসন্তানের বাবা হন অভিনেতা। নাম মিশা। কিন্তু মিশা জন্ম নেওয়ার পরে শাহিদের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? এক পুরনো সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন অভিনেতা।
মেয়ে মিশা জন্ম নেওয়ার পরেই শ্বশুরকে ফোন করে ক্ষমা চেয়েছিলেন শাহিদ। এর পিছনে রয়েছে একটি মজার ঘটনা।
শাহিদ কাপুর জানান, মিশা হওয়ার এক বছর আগে মীরার সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের সময় জামাই হিসেবে শ্বশুরকে কোনোভাবে বিরক্ত করে ফেলছেন কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল শাহিদের মনে। কারণ, এবার তিনিও মেয়ের বাবা। ভবিষ্যতে যদি তাকেও তার জামাই কোনোভাবে বিরক্ত করে! তাই আগেই নিজের শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নেন শাহিদ।
সাক্ষাৎকারে শাহিদ বলেছিলেন, ‘মেয়ে হয়েছে শুনেই ফোন করি। এক বছর আগে আমার বিয়ে হয়েছিল। মীরার বাবাকে ফোন করে বলি, ‘বাবা, বিয়ের সময় আমি আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি তো? করে থাকলে আমায় ক্ষমা করবেন।’
২০১৬-এর ২৬ আগস্ট তাদের কোলে আসে মিশা। এরপর ২০১৮-এর ৫ সেপ্টেম্বর পুত্রসন্তান জেইন-এর জন্ম দেন মীরা।
- বিষয় :
- শাহিদ কাপুর
- বলিউড