আলিয়াকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
আলিয়া ভাট
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৭:০৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৭:২৬
পেশাগত ও ব্যক্তিজীবন দু’দিকেই সমান তালে এগিয়ে নিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আগামী বছরেও আলিয়ার জীবনে এমন গতি থাকবে? সম্প্রতি আলিয়া ভাটকে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের বিখ্যাত জ্যোতির্বিদ বিক্রম চন্দিরামণি। তিনি হলিউড ও বলিউড তারকা সম্পর্কে প্রায়ই সম্ভাব্য ঘটনাবলি বলে থাকেন।
তিনি জানিয়েছেন, আলিয়ার জীবনে সূর্যের প্রভাব থাকার কারণে তার বলিউডের অভিনয় জীবন এবং বিভিন্ন ব্র্যান্ডে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে তাঁর সম্পদের পরিমাণ আরও বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। যদিও নেপথ্যে তাঁর পরিশ্রম থাকবে বলে জানা গেছে। আর্থিক দিক থেকে আগামী বছর বেশ ভালো যাবে বলে জানিয়েছেন এই জ্যোতির্বিদ।
তিনি আরও জানিয়েছেন, অনেক দিন ধরে আটকে থাকা বাণিজ্যিক পদক্ষেপের পথ আরও সুগম হবে।
অন্যদিকে, পারিবারিক দিক থেকেও সুখের মুখ দেখবেন আলিয়া। স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহাকে নিয়ে সংসার চালিয়ে যাবেন ভালোভাবেই।
বিক্রমের মতে, পর পর ছবির সাফল্য অপেক্ষা করছে আলিয়ার জন্য। অভিনেত্রীর জন্ম তিথির কারণে প্রেমের ক্ষেত্রেও বেশ সৌভাগ্যশালী তিনি। কোনো বিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও কল্পনাশক্তি প্রখর। যদিও জীবনের যে কোনো ধাপে জ্যোতিষ বা সংখ্যার হিসাব নয়; বরং নিজের অন্তরের চাওয়াকেই প্রাধান্য দেন আলিয়া।
- বিষয় :
- আলিয়া ভাট
- বলিউড অভিনেত্রী
- জ্যোতিষী
- ভবিষ্যদ্বাণী
