ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘মিটু’ নিয়ে মুখ খুললেন মাহিরা

‘মিটু’ নিয়ে মুখ খুললেন মাহিরা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৪:৩০

বলিউডে প্রথম যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত। তিনি অভিযোগ করেছেন নানা পাটেকরের বিরুদ্ধে।

তনুশ্রী জানান, ১০ বছর আগে একটি ছবির শুটিং চলাকালীন তাকে যৌন হেনস্থা করেছিল নানা পাটেকর। এরপর বলিউড জুড়ে শুরু হয় ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। 

এবার মিটু নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

কিছুদিন আগে পাকিস্তানের এক অধ্যাপক যৌন হেনস্থায় অভিযুক্ত হয়ে আত্মহত্যা করেন। সোশ্যাল মিডিয়ায় মাহিরা বলেন, ‘মিথ্যা অভিযোগের কারণে একজন নির্দোষ ব্যক্তি আত্নহননের পথ বেছে নিলেন। আমার এই ঘটনায় সত্যি খুব রাগ হচ্ছে। অথচ কত লোক ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। মিটু-র অপব্যবহার করলেই মৃত্যুর মতো পরিণতিই হবে।’

মিটু মুভমেন্টের যারা অপব্যবহার করছে, তাদের সমালোচনা করলেও, যারা সত্যিই নারীদের যৌন হেনস্থা করেছে তাদেরও একহাত নিতে ছাড়েননি মাহিরা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। 

প্রসঙ্গত, মাহিরা খান পাকিস্তানের ছোট পর্দা ও বড় পর্দায় সমানভাবে কাজ করে যাচ্ছেন। ভারতের ছবিতেও কাজ করেছেন পাকিস্তানের এই অভিনেত্রী।

আরও পড়ুন

×