বন্যার্ত ৫০০ মানুষের পাশে চিকন আলি
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ১৬:২৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ | ১৬:৪৪
ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালীসহ ১০টির মতো জেলায় লাখ লাখ মানুষ পানি বন্দি। ঠিকমতো খাবার পাচ্ছে না। সীমাহীন কষ্টে দিন কাটানো এসব বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেন দেশীয় চলচ্চিত্রের এই পরিচিত মুখ। কৌতুক অভিনেতা চিকন আলি দাঁড়ালেন বন্যার্তদের পাশে।
গত দুদিন নোয়াখালীর সোনাইমুড়ির সাড়ে ৫০০ মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দিয়েছেন তিনি। ফাণ্ড গঠন করে চিড়া, গুড়, চিপস, চাল, মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। ফের যাওয়ার কথা জানান তিনি।
চিকন আলী বলেন, ফাণ্ড গঠন করে চিড়া, গুড়, চিপস, চাল, মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছি। সব মিলেয়ে গত দুদিন নোয়াখালীর সোনাইমুড়ির সাড়ে ৫০০ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আগামীতে আবার যাব।

ঢাকায় ত্রাণ সামগ্রীর মূল্য বেশি হওয়ায় টাঙাইল থেকে অনেককিছু কিনেছেন আলোচিত এই অভিনেতা। চিকন আলি বলেন, আমি মানুষের পাশে থাকতে চেয়েছি, এরচেয়ে বেশি কিছু করিনি। এতেই শান্তি। তারা সেখানে আমাকে দেখে অনেক খুশিও হয়েছেন। কিন্তু বন্যার পানিতে তারা অনেক কষ্টে আছেন। এসব কষ্ট বর্ণনা করার মতো নয়।
ত্রাণ কার্যক্রম ভেতরের দিকে চলছে না, ‘যারা ত্রাণ দিচ্ছেন ত্যারা বাইরে দিয়েই চলে যাচ্ছেন এমনটাই সরেজমিনে দেখে এসেছেন জানিয়ে চিকন আলী বললেন, বন্যা দুর্গত এলাকার প্রতিটি মানুষের ত্রাণ দরকার। অধিকাংশরাই শহরে অগ্রভাগে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি স্থানীয় কিছু তরুণদের সাহায্য নিয়ে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গিয়েছি। দেখেছি নারী, শিশু এবং বয়স্করা অসহায় হয়ে কাতরাচ্ছেন। এসব দেখে আমার মধ্যে একটা ট্রমা কাজ করছে। আসলে ঢাকায় বসে আমরা ফেসবুক বা নিউজে যা দেখেছি বাস্তবে আরও সেখানে আরও ভয়ঙ্কর অবস্থা।’
- বিষয় :
- অভিনেতা
- ঢালিউড
- চিকন আলি
- কৌতুক অভিনেতা
