রামচরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’ মুক্তির তারিখ জানালেন নির্মাতা
রামচরণ ও কিয়ারা আদভানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৭:১৮
রামচরণ ও কিয়ারা আদভানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি ঘোষণার পর থেকেই ভক্তদের আগ্রহের শেষ নেই। বলা হচ্ছে, এ বছর দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতীক্ষিত সিনেমার একটি গেম চেঞ্জার। এদিকে পর্দায় আবারও রাম-কিয়ারা জুটিকে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।
একজন সৎ আইএএস অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্পে ‘গেম চেঞ্জার’ পরিচালনা করেছেন এস শঙ্কর ও দিল রাজু।
এরই মধ্যে সিনেমাটির নির্মাতারা ঘোষণা করেছেন, সিনেমাটি এ বছর ক্রিসমাসে মুক্তি পাবে। যদিও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, রামচরণ কিছু অংশের শুটিং না করায় গেম চেঞ্জারের মুক্তি ২০২৫ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। এই সিনেমা নিয়ে এটিই বড় গল্প ছিল।

তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিল রাজু। তিনি স্পষ্ট করে বলেছেন, আমাদের শুটিং শেষ হয়েছে। এ বছরের ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে। রামচরণ-কিয়ারা আদভানি জুটির সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে। কারণ, এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। এছাড়া এতে একটি টিপিক্যাল নায়ক-খলনায়কেরও গল্প বিদ্যমান।
তিনি আরও বলেন, সিনেমাটি ভারতীয় রাজনীতির একটি দিককে সামনে এনেছে এবং একটি সামাজিক থিমকে ঘিরে আবর্তিত হয়েছে। এই সিনেমা দর্শকের মন ছুঁয়ে যাবে ও বড় সাফল্য পাবে।
রামচরণ-কিয়ারা আদভানি ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন এসজে সূর্য, শ্রীকান্ত, অঞ্জলি, জয়রাম, সুনীল, সামুথিরাকানিসহ আরও অনেকে।
- বিষয় :
- রামচরণ
- কিয়ারা আদভানি
