আমিও দুই মেয়ের বাবা, ভীষণ ভয় করছে: কুমার শানু
কুমার শানু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:২৩
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল পুরো কলকাতা। মাঠে নেমে সাধারণ মানুষের পাশাপাশি আন্দোলন করছেন শিল্পীরাও। আমেরিকায় থাকার কারণে সশরীরে আন্দোলনে যোগ তিতে পারেননি সংগীতশিল্পী কুমার শানু। তবে এই আন্দোলন শানুকে ছুঁয়ে গিয়েছে। বাকি শিল্পী-অভিনেতাদের প্রতিবাদী রূপ দেখে তিনি গর্বিত।
শিল্পীসত্তার পাশাপাশি বাবা হিসাবে কুমার শানু বলেন, ‘আমিও দুই মেয়ের বাবা। শুধুই কলকাতার আরজি কর হাসপাতাল নয়, সারা দেশে এই মুহূর্তে মেয়েরা যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা দেখে ভীষণ ভয় করছে।’
দীর্ঘ ৪৩ বছর ধরে গায়কের ছায়াসঙ্গী দিলীপ দের মাধ্যমে তার প্রতিবাদের ভাষা পৌছে দেন কুমার শান। গায়কের মতে, ‘এই প্রতিবাদের খুবই প্রয়োজন। কারণ, এটাই উপযুক্ত সময়। এখনই ন্যায় ছিনিয়ে আনতে হবে। না হলে ফের অন্য কারও মেয়ে একই ভাবে নিগৃহীত হবেন।’
আফসোস করেন তিনি বলেন, ‘নানা অনুষ্ঠানের কারণে বেশির ভাগ সময় আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। ফলে, চাইলেও নিজের শহর কলকাতায় পৌঁছতে পারছেন না। সেখানে বাকি সমবার সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলাতে পারছি না। কিন্তু মন থেকে আমি প্রত্যেকের পাশে আছি।’
- বিষয় :
- কুমার শানু
