ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুর্ঘটনা নিয়ে যা বললেন রুবেলের সফরসঙ্গী সাইফুল

দুর্ঘটনা নিয়ে যা বললেন রুবেলের সফরসঙ্গী সাইফুল
×

সড়ক দুর্ঘটনার পর মাসুম পারভেজ রুবেল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৬:৫৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৭:৫৫

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমা জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। দুর্ঘটনায় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেলসহ আহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের মো. মিন্টুর ছেলে মো. কবির হোসেন (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজারা আমিরাবাদের মোমেন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২)।

দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না হলেও তার ছাত্র আহত সাইফুল ইসলাম কথা বলেছেন।

সাইফুল জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে আমরা বরগুনার আমতলী যাচ্ছিলাম। সমাদ্দার এলাকায় সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে খুব গতিতে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাঁচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৯ জনই আহত হয়েছি। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা চলে এসেছি। সৃষ্টিকর্তা আমাদের প্রাণে বাঁচিয়েছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে বরগুনার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এসময় রুবেলের গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এবং গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে রুবেল ও তার সফরসঙ্গী শিক্ষার্থী  এবং চালকসহ ৮জন আহত হন।

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি)  মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আরও পড়ুন

×