ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সম্পর্ক ভেঙে মল্লিকা বললেন, যোগ্য পুরুষ পাওয়া দুষ্কর

সম্পর্ক ভেঙে মল্লিকা বললেন, যোগ্য পুরুষ পাওয়া দুষ্কর
×

মল্লিকা শেরওয়াত। ছবি: ইন্ডিয়া এক্সপ্রেস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪ | ১৬:০৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ | ১৭:০২

ফরাসি প্রেমিক অতীত। নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন মল্লিকা শেরওয়াত। অভিনেত্রী জানালেন, ফরাসি ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়েছে। সম্পর্ক ভাঙার পর মল্লিকার উপলব্ধি, বর্তমানে যোগ্য পুরুষের বড় অভাব।

ভারতের হরিয়ানায় বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে কাজ শুরু করেন। তার আগে বিমান সেবিকার চাকরি করেন। সেই সূত্রে বিয়ে করেন পাইলট করণ সিং গিলকে। কিন্তু কয়েক বছর পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বলিউড কেরিয়ারে যাতে ক্ষতি না হয়, সেই কারণে বিচ্ছেদের বিষয়টি বহুদিন গোপন রাখেন মল্লিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদের কথা জানান মল্লিকা। নায়িকা বলেন, ‘এখনকার এই সময়ে এবং এই বয়সে যোগ্য পুরুষ পাওয়া বড় দুষ্কর। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি এখন সিঙ্গল।’

প্রথম সংসার ভাঙার পর ২০১৭ সাল থেকে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। আচমকা কেন এই বিচ্ছেদ? তা জানাতে চাননি এই অভিনেত্রী। তবে নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানান, তিনি বিয়ের পক্ষে নন, আবার বিপক্ষেও নন। তবে এখন এ বিষয়ে উদাসীন বলেও উল্লেখ করেন তিনি।

বলিউডে মল্লিকার শুরুটা হয় ‘হট গার্ল’ হিসেবে। প্রথমে ‘খোয়াইশ’, তারপর ‘মার্ডার’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। হলিউডেও পাড়ি দিয়েছিলেন। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।

বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অব লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। এখন বলিউডে নতুন করে নিজের কেরিয়ার শুরু করেছেন মল্লিকা। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ভো ওয়ালা ভিডিও’ সিনেমায় দেখা যায় তাকে। সূত্র: সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×