ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

ক্যাফেতে গাইতে গাইতে শুরু, এখন প্রতি কনসার্টে ২ কোটি নেন আতিফ আসলাম

ক্যাফেতে গাইতে গাইতে শুরু, এখন প্রতি কনসার্টে ২ কোটি নেন আতিফ আসলাম
×

আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ | ১৩:৫২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ | ১৫:১৬

ভারত ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তার। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকার মঞ্চ মাতিয়েছিলেন আতিফ আসলাম; পাকিস্তানের এই গায়ক বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়। আজ বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। যেখানে প্রথম সারির জন্য টিকেট মূল্য হয়েছে ৪৫০০ টাকা; আর সাধারণ সারির টিকেট পাওয়া যাচ্ছে আড়াই হাজার টাকায়।

আতিফ আসলামের ক্যারিয়ার শুরু হয়েছিল বিভিন্ন ক্যাফেতে গিয়ে গান শুনিয়ে। সেখান থেকে যা আয় হতো তাই দিয়ে চলত আতিফের। তারপর শুরু হয় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা। আতিফ ডাক পেতে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট থেকে। ডাক আসে তাঁর ধারাবাহিক থেকেও।

সিরিয়ালে গান গেয়ে ভাগ্য ফেরে তাঁর। এক একটি গানের জন্য নিতে শুরু করেন ৮ থেকে ৯ লাখ টাকা। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও বাড়তে থাকে তাঁর চাহিদা। একটা সময় আসে যখন আতিফ জনপ্রিয় হয়ে যান ভক্তদের মাঝে। তখন বাড়তে থাকে দর। আতিফের স্ট্রাগেলের দিন খুব বেশি স্থায়ী হয়নি। কিছু বছরের মধ্যে পাকিস্তানের সব থেকে ধনী গায়ক হয়ে ওঠেন তিনি। 


বলিউড সাদি’স ডটকম চলতি বছরের এই প্রতিবেদনে দাবি করেছে, আতিফ আসলাম দেশের বাইরে প্রতি কনসার্টের জন্য ২ কোটির আশেপাশে পারিশ্রমিক নিয়ে থাকেন, যুক্তরাষ্ট্রের একটি কনর্সাটে সম্প্রতি এমন পারিশ্রমিক নিয়েছেন। তবে পাকিস্তানে তিনি প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, আতিফের মোট ১৮০ কোটি রুপির মালিক।
 

আরও পড়ুন

×