ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রায়হান রাফীর ‘যাহা বলিব মিথ্যা বলিব’, নেই দীঘি আছেন তমা!

রায়হান রাফীর ‘যাহা বলিব মিথ্যা বলিব’, নেই দীঘি আছেন তমা!
×

দীঘি ও তমা মির্জা। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৫:০২ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৫:১৬

পরিচালক রায়হান রাফির নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন জাহিদ হাসান। থাকবেন প্রার্থনা ফারদিন দীঘিও। চলতি বছরের ৮ অক্টোবর এমন খবর প্রকাশ হয় গণমাধ্যমে।  

নতুন খরব হচ্ছে, এরই মধ্যে এই সিরিজের শুট শেষ করেছেন রাফি; নাম ‘যাহা বলিব মিথ্যা বলিব’। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প। 

একটি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরিজে জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। প্রথমে প্রার্থনা ফারদিন দীঘির নাম শোনা গেলেও তিনি এই সিরিজে অভিনয় করেননি জানা জানিয়েছেন দীঘি। 

এ প্রসঙ্গে মন্তব্য জানতে রায়হান রাফির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সাড়া মেলেনি। 

‘যাহা বলিব মিথ্যা বলিব’ চরকির জন্য নির্মিত হলেও প্রথমে সিরিজটি সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে  একটি ওটিটি প্লাটফর্ম। এর আগে ওই ওটিটি প্রতিষ্ঠানটি একই প্রক্রিয়াও আরও একটি ওয়েব ফিল্ম সিনেমা হলে মুক্তি দিলেও সেটি সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়।

 

আরও পড়ুন

×