ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নববধূকে রেখে যুদ্ধে যাওয়ার গল্পে ‘বীরাঙ্গনা’

নববধূকে রেখে যুদ্ধে যাওয়ার গল্পে ‘বীরাঙ্গনা’
×

মনোজ প্রামাণিক ও অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৯:০০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৯:০৩

১৯৭১ সাল। আমঝুপি নামে গ্রামের বাসিন্দা সয়ফর ও ময়ূরজান। একে অপরকে তার প্রচণ্ড ভালোবাসেন। দেশ শত্রুমুক্ত করার লক্ষে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন সয়ফর। কিন্তু ময়ূরজানের কী হবে? মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করেন তিনি। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাক আর্মি। ময়ূরজানকে নিয়ে পালিয়ে আশ্রয় নেন ময়ূরজানের খালা মতিবানুর বাড়িতে। সেখানেই এক রকম আতঙ্কে বাসর রাত কাটে তাদের। পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সয়ফর। এরপর অন্য এক ইতিহাস। এমন গল্পে নির্মাণ করা হয়েছে নাটক ‘বীরাঙ্গনা’।

এ নাটকে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। তিনি ছাড়াও এতে অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

টিপু আলম মিলনের গল্পে ও আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।

টিপু আলম মিলন বলেন, ‘মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনীই নাটকের মূল প্রতিপাদ্য। স্বাধীনতার ৫৩ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। অন্তর-দ্বন্দ্বে দগ্ধ এসব বীরাঙ্গনার ত্যাগের কি কোনই মূল্য নেই? তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্পই তুলে ধরা হয়েছে নাটকে।’

১৬ ডিসেম্বর দিবস উপলক্ষে বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘বীরাঙ্গনা’।

আরও পড়ুন

×