ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নারীদের পণ্যের সঙ্গে তুলনা, হানি সিংয়ের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

নারীদের পণ্যের সঙ্গে তুলনা, হানি সিংয়ের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা
×

হানি সিং

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫ | ১৪:৪৮ | আপডেট: ০৭ মার্চ ২০২৫ | ১৪:৫৩

ভারতীয় র‍্যাপ গানের বরপুত্র ইয়ো ইয়ো হানি সিং। একক অ্যালবাম ছাড়াও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সিনেমার গানে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘ম্যানিয়্যাক’। কিন্তু সেই গান নিয়ে শিল্পীর বিরুদ্ধে এলো এক গুরুতর অভিযোগ। শুধু অভিযোগ নয়, র‌্যাপারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, তার বিরুদ্ধে নারীদের অশ্লীল ও পণ্য হিসেবে প্রচারের অভিযোগ করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র।

হানির ‘ম্যানিয়্যাক’ গানের কথা নিয়েই আপত্তি তার। তিনি মনে করেন, ‘গানের কথাতে সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যার ফলে সমাজের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘গানের কিছু শব্দ খুবই আপত্তিকর। যা পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরে এবং নারীদের সামাজিক উন্নতিকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এই গান।’

অভিযোগের তালিকা থেকে বাদ যাননি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবি।

এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাননি হানি সিং। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মামলার শুনানি হবে চলতি মাসের শেষের দিকে । এই গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী এষা গুপ্তকে। সূত্র: পিঙ্ক ভিলা ও দ্য ইন্ডিয়া এক্সপ্রেস।

আরও পড়ুন

×