ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাকা নিয়েও সিনেমা করবেন না বাশার, পরিচালক বলছেন অপেশাদার আচরণ

টাকা নিয়েও সিনেমা করবেন না বাশার, পরিচালক বলছেন অপেশাদার আচরণ
×

অভিনেতা খাইরুল বাশার ও পরিচালক এম এন রাজ।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ২০:৪৬

কলকাতার নির্মাতা  এম এন রাজ ‘ভালোবাসার মরশুম’ নামে নতুন একটি সিনেমা বানাচ্ছেন। যে সিনেমায় ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমন যোশির সঙ্গে  অভিষেক হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার। একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারেরও। 

শুক্রবার এমন খবর প্রকাশ করে ভারতীয় একাধিক গণমাধ্যম।  তাতে খাইরুল বাশারের বক্তব্যও প্রকাশিত হয়। যেখানে খাইরুল বাশার শারমন জোশির সঙ্গে অভিনয় করতে পারার বিষয়টি দারুণ সুযোগ বলেই অবিহিত করেন।  দেশের গণমাধ্যমেও সে খবর ফলাও করে প্রকাশিত হতে থাকে। এরপরই  এরপরই  হঠাৎ করেই খাইরুল বাশার জানান তিনি ছবিটিতে থাকছেন না। এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেন, ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।’

খাইরুল বাশারের এই স্ট্যাটাসের পর যোগাযোগ করা হয় নির্মাতা এম এন রাজের সঙ্গে। তিনি বলেন, খবর প্রকাশের পর বাসার কেনো এমন টি করবে জানা নেই। তাকে অগ্রিম পারিশ্রমিক দিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছে তাকে। ই-মেইলে সিনেমাটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত সম্মতি জানিয়েছেন তিনি। দুই দিন আগে সম্মানীর একটা অগ্রিম অংশও তাঁর ব্যাংকে পাঠানো হয়। হঠাৎ আজ দুপুরে একটি বার্তা পাঠিয়ে তিনি জানান, ছবিটি করতে পারছেন না। এরপর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। বেশ কয়েকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ধরেননি। শিডিউলজনিত বা অন্য কোনো বিষয়ে তাঁর কোনো কথাবার্তা থাকলে টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু টেক্সট পাঠিয়ে এরপর ফোন না ধরাটা কোন ধরনের পেশাদার আচরণ!

তবে অগ্রিম নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন খাইরুল বাশার। গণমাধ্যমে তিনি বলেন,  ‘মৌখিক সম্মতির পর তাঁরা আমাকে এক–চতুর্থাংশ টাকা পরিশোধ করেন আর চুক্তির পর বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা। আমি যেহেতু কাজ করছি না, তাঁদের টাকা তো অবশ্যই ফেরত দেব। ইতিমধ্যে তাঁদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে, নম্বর পেলেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর যোগাযোগের যে কথা উনি বলছেন, শুটিংয়ে থাকার কারণে ওনার কল ধরতে পারিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে বার্তা পাঠিয়েছি।’

সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ সমকালকে খাইরুল বাশারকে পারিশ্রমিক দিয়ে চুক্তিবদ্ধ করার বিষয়টি জানিয়ে বলেন, ইতোমধ্যে খাইরুল বাশারকে  চুক্তিবদ্ধ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে সিনেমার গল্প ভালো লেগেছে বলে জানিয়েও  সাক্ষাৎকারও দিয়েছে।  হুট করে কেনো সে সিনেমাটি করবেন না সেটা বুঝতে পারছি না। এটা পুরোপুরি অপেশাদার আচরণ। একজন শিল্পীর ক্ষেত্রে এমন আচরণ কাম্য নয়। 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে। টানা ২৩ দিন চলবে টানা কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। পুরো কাজ শেষ করে ২০২৬ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। 

আরও পড়ুন

×