ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন আঙ্গিকে ফিরছে ‘ম্যাজিক বাউলিয়ানা’

নতুন আঙ্গিকে ফিরছে ‘ম্যাজিক বাউলিয়ানা’
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১৪:০৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ | ১৪:২৬

বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ আবারও ফিরছে নতুন আঙ্গিকে। আজ সকালে একটি অভিজাত হোটেলে জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে এর পঞ্চম আসরের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের নানান দিক নিয়ে আলোচনার পাশাপাশি এবারের লোগো উন্মোচন করা হয়।

আয়োজকরা জানান, আজ থেকে আগ্রহীর রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর থাকবে অডিশন পর্ব। অডিশন শেষে নির্বাচিতরা অংশ নেবেন গ্রুমিং ও মাস্টার সিলেকশন পর্বে। তারপর হবে স্টুডিও রাউন্ড ও চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে। এই অনুষ্ঠারেন মাধ্যমে শ্রেষ্ঠ ৩ জন শিল্পী নির্বাচন করা হবে যারা হবেন বাউলিয়ানা বিজয়ী।

এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকমের সিইও ও মাছরাঙা টিভির নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু এবং স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।

২০১৩ সালে শুরু হওয়া এই আয়োজন শুধুমাত্র সংগীত প্রতিযোগিতা নয়, এটি বাংলার লোকগানের ঐতিহ্য রক্ষায় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। শো-এর গান প্রকাশিত হয়েছে স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও। প্রকাশিত হয়েছে ‘লোকগানের শুদ্ধ সংকলন’ নামে একটি বইও।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শো প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। এছাড়া ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মিডিয়াকম লিমিটেড ও ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ।

আরও পড়ুন

×