ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

স্বামীকে ‘ফুটপাতের ছাপড়ি দোকানি’ বলার কড়া জবাব দিলেন স্বরা

স্বামীকে ‘ফুটপাতের ছাপড়ি দোকানি’ বলার কড়া জবাব দিলেন স্বরা
×

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ১৬:০১

যে কোনো বিষয়ে সোজাসাপ্টা মতপ্রকাশ করা বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বভাব। যে কারণে সিনে দুনিয়ায় অনেকে তাঁকে ঠোঁটকাটা তারকা বলে থাকেন। বেশ কিছু বিষয়ে চাঁচাছোলা মন্তব্য বিতর্কের জন্মা দিয়েছে। এবার যে বিষয়টি নিয়ে স্বরা ক্ষোভ প্রকাশ করেছেন, সেটি গ্রহণযোগ্য বলে অনেকের মত। অভিনেত্রীর স্বামী ফাহাদ আহমেদকে যারা 'ফুটপাতের ছাপড়ি দোকানি' বলছেন, তারা তাদের নিচু মানসিকতার পরিচয়ই তুলে ধরছেন।

সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি টেলিপর্দার রিয়ালিটি শো 'পতি পত্নী অউর পঙ্গা'তে স্বামী ফাহাদকে নিয়ে যোগ দিয়েছিলেন স্বরা। সেই শোতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর স্বামী রাঘব চাড্ডাকে নিয়ে হাজির হয়েছিলেন। এই দুই অভিনেত্রীর স্বামীরই রাজনৈতিক পরিচয় রয়েছে। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত স্বরা সমাজ মাধ্যমে ভাগ করে নিতেই ধেয়ে আসে আক্রমণ। সাংসদ রাঘবের সঙ্গে এনসিপি [শরদ পাওয়ার] নেতা ফাহাদের চেহারার তুলনা টেনে নিন্দুকরা কটাক্ষ করেন। জনৈক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে স্বরার স্বামীকে 'ফুটপাতের ছাপড়ি দোকানি' বলেও আক্রমণ করেন।

বিস্ফোরক সেই টুইটে উল্লেখ করা হয়েছে, 'পরিণীতির স্বামী রাঘব তো তাও ঠিক আছে, কিন্তু ডোংরি থেকে ফুটপাতের ছাপড়ি দোকানি স্বামীকে নিয়ে রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছেন স্বরা ভাস্কর। পুরো রীতিমতো সমাজ মাধ্যমে গর্জে উঠেছেন।' পাল্টা টুইটে স্বরা ক্ষোভ প্রকাশ করে ওই নেটিজেনকে শ্রেণিবৈষম্যমূলক মন্তব্যের জন্য পাঠ দিয়েছেন।

স্বরা লিখেছেন, এই লোকটি নিজেকে গর্বিত হিন্দু ও আম্বেদকরের অনুগামী বলে দাবি করেন। এটিও জানেন না যে, 'ছাপড়ি' শব্দটা শ্রেণি তুলে কটাক্ষ করার মতো। খুবই নিম্নমানের শব্দ, যা একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করার জন্য ব্যবহার করা হয়।

এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। ওই টুইটেই অভিনেত্রীর সংযোজন, ‘অবশ্য ডোংরির ফুটপাতের দোকানি হওয়ার মধ্যেও খারাপ কিছু নেই। জাত্যাভিমানে ভরা মূর্খের দল কোথাকার!’

আরও পড়ুন

×