লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা ২০২৫’ এ পুরস্কার পেলেন যারা
আনন্দমেলা আয়োজনে পুরস্কার গ্রহণের চিত্র।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৭:৩০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১৬:৩৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘আনন্দমেলা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও দুই দিনব্যাপী এই আয়োজনে কয়েক হাজার প্রবাসী বাঙালির সমাবেশ ঘটে। গান, নাচ, নাটক, কমেডি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
এবারের আয়োজনে উদ্বোধনী অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দীন। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস সিটির মেয়র ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলেন।
বাংলাদেশ থেকে আগত তারকাদের মধ্যে ছিলেন প্রতীক হাসান, প্রীতম হাসান, জায়েদ খান, আবু হেনা রনি, নৃত্যশিল্পী ইচ্ছা, উপস্থাপক নীল, মৌসুমি মৌসহ আরও অনেকে। স্থানীয় শিল্পীরাও অংশ নেন নানা পরিবেশনায়। উপস্থাপনায় ছিলেন নীল, মৌ ও মিঠুন চৌধুরী।
এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে যাদের পুরস্কৃত করা হয়:
প্রতীক হাসান – সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
প্রীতম হাসান – সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
আনিসুর রহমান মিলন – দশকের সেরা অভিনেতা
জায়েদ খান – আলোচিত চলচ্চিত্র অভিনেতা
মৌসুমি – সেরা উপস্থাপক ও প্যান্টোমাইম অভিনেত্রী
নাদেজদা সুলতানা আর্নিক – সেরা নবাগত কণ্ঠশিল্পী (নারী)
আবু হেনা রনি – স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা
কিশোর দাস – সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)
পারসা ইভানা – সেরা নৃত্যশিল্পী
মো. মোফাসসেল হোসেন, রাসেল আহমেদ, আবু নঈম, সপ্নিল তাজরিয়ান ইচ্ছা – সেরা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার
এসএম তাহসান উল আলম, ঐশী দে, শাকিবা, অরুণিমা বড়ুয়া- বর্ষসেরা ছাত্র ২০২৫
মনির হোসেন (মিঠু মনির) – সেরা সিনেমাটোগ্রাফার (চলচ্চিত্র: হৃদয় জুরে)
ইমরান জনি (সিইও, একতারা ফ্লোরিডা) – বর্ষসেরা সংগঠক
হাসান মোহাম্মদ ওমর – প্যাসিফিক কাইটস ফেস্টিভ্যাল (শুভাকাঙ্ক্ষী)
মো. রিজভী রহমান – সেরা মিউজিক প্রডিউসার, কম্পোজার ও পিয়ানিস্ট
দৃৃষ্টি তালুকদার – সেরা লোকসংগীত শিল্পী
নীল হুরেরজাহান – সেরা উপস্থাপক
শাজিয়া হক মিমি – সেরা কমিউনিটি অ্যাক্টিভিস্ট
ফেরদৌস রুমা – অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড (ভাইস প্রেসিডেন্ট, অ্যালয় মেটালস কোম্পানি)
গর্বিত অভিভাবক – হাবিব আহমেদ তিয়া ও জাফরিন আহমেদ
জেসমিন হায়দার – নারী উদ্যোক্তা
মোহাম্মদ শহিদুল ইসলাম – লাইফটাইম অ্যাচিভমেন্ট (লস অ্যাঞ্জেলেস)
অর্জিনা প্রিয়া – সেরা নৃত্যশিল্পী
লুৎফুল আহমেদ লাবু – দশকের সেরা সংগীতশিল্পী
মিলনমেলার আবহ
দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল গান, নৃত্য, নাটক, কমেডি, ফ্যাশন শোসহ নানা আয়োজন। শিশু থেকে প্রবীণ—সব বয়সের প্রবাসীরা এতে অংশ নেন। সংস্কৃতি ও ঐতিহ্যের এই উৎসব প্রবাসীদের মধ্যে একতা, ভালোবাসা এবং শিকড়ের প্রতি টানকে আরও দৃঢ় করেছে।
- বিষয় :
- বিনোদন খবর
