ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওটিটিতে তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এর নতুন সিজন

ওটিটিতে তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এর নতুন সিজন
×

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৯:২৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ১৯:২৫

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ভাষায় প্রচারের জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এরই মধ্যে টফিতে মুক্তি পেয়েছে ‘কুরুলুস ওসমান’-এর প্রথম তিনটি সিজন। আগামী ২২ আগস্ট থেকে প্রচার হবে চতুর্থ সিজন, এরপর পর্যায়ক্রমে আসবে বাকি দুটি সিজন। গল্পে দেখা যাবে– আনাতোলিয়ার কায়ি গোত্র, যারা বাইজেন্টাইন সাম্রাজ্য ও মঙ্গোল দস্যুদের অত্যাচারে দিশেহারা।

 গোত্রপ্রধান সুলেমান শাহর পুত্র আরতুগ্রুল শুরু করেন লড়াই, যা পরবর্তীতে ভিত্তি গড়ে দেয় ওসমানীয় সাম্রাজ্যের। তাঁর পুত্র ওসমান বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে এগিয়ে আসেন এবং ন্যায়বিচারে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বন্ধুত্ব, অকৃতজ্ঞতা, সাহসিকতা ও আত্মত্যাগে ভরপুর এই ধারাবাহিক বিশ্বজুড়ে পেয়েছে বিপুল জনপ্রিয়তা। 

মেহমেদ রোজদাগ রচিত সিরিজটি পরিচালনা করেছেন মতিন গুনাই। মূল চরিত্রে অভিনয় করেছেন বুরাক অ্যাজিভিট, পাশাপাশি আছেন ওজগে টোরের, আলমা তেরিজ, ফারুক আরান, এমরে বে, ইসমাইল হাক্কি উরুন প্রমুখ।

বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে সিরিজটি জিতেছে আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজের পুরস্কার। বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন ৫৩ জন বাংলাদেশি কণ্ঠশিল্পী।
 

আরও পড়ুন

×