বলিউড-দক্ষিণী সিনেমার মাঝে কত আয় করল ‘ধূমকেতু’
দেব ও শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ | ১৬:০৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ | ১৬:০৯
মুক্তির প্রথমদিন থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির তৃতীয় দিনটি উৎসবের দিনের সঙ্গে তুলনা করেছেন নায়ক দেব ও নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়।
তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি রুপি। শুধু তাই নয়, এই দিনে বক্স অফিস কালেকশনের সঙ্গে সবমিলিয়ে ৭ কোটি রুপির ঘরে প্রবেশ করেছে ‘ধূমকেতু’। এই সাফল্যকে পশ্চিমবঙ্গের সিনেমার ইতিহাস বলছেন দেব।
সিনেমা সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে রোববার একটি পোস্ট করেন দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুরুর দিন বাংলার বক্স অফিসে বলিউডের ‘ওয়ার ২’ দক্ষিণী সিনেমা ‘কুলি’ মুক্তি পেয়েছে। এই দুই সিনেমার মাঝে প্রথমদিন ২.১০ কোটি রুপি ব্যবসা করে ‘ধূমকেতু’।
দ্বিতীয় দিনে ৩.০২ কোটি রুপি ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।
- বিষয় :
- শুভশ্রী গাঙ্গুলি
- দেব
