ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিল্পী সংঘের নতুন সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা

শিল্পী সংঘের নতুন সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা
×

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ২০:৫৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ১৪:৫৪

টেলিভিশন শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর তালিকাভুক্ত নতুন সদস্যদের জন্য ‘যোগাযোগ ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী (২২ ও ২৩ আগস্ট) এ কর্মশালায় অংশগ্রহণ করেন ৪০ জন সদস্য।

কর্মশালায় অভিনয় শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিভিন্ন অঙ্গনের গুণীজন। তাদের মধ্যে ছিলেন তৌকীর আহমেদ, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি, মাহমুদ মানজুর, জনি হক, কনক খন্দকার, মাসুদ মহিউদ্দিন, অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব ও স্বাধীন গোস্বামী।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘সদস্যদের উত্তরোত্তর পেশাগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন আঙ্গিকের কর্মশালা আয়োজনে অভিনয়শিল্পী সংঘ সচেষ্ট থাকবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের অভিজ্ঞানপত্র প্রদান করা হবে।’

কর্মশালা উদ্বোধন করেন আহসান হাবীব নাসিম। কর্মশালা পরিকল্পনা করেন রাজিব সালেহীন। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এ কে আজাদ সেতু।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সার্বিক সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন

×