ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বাঘি ৪’-এর আইটেম গানে সোনাম বাজওয়ার ঝলক

‘বাঘি ৪’-এর আইটেম গানে সোনাম বাজওয়ার ঝলক
×

সোনাম বাজওয়া। ছবি: গানের ভিডিও থেকে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২০:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ | ২০:৪৫

টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘বাঘি ৪’। ফার্স্ট লুক-পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। চলতি মাসে দুটি গান মুক্তি পেলেও আজ এসেছে ‘আকেলে লায়লা’ শিরোনামে আইটেম গান। যেখানে নেচে মাতিয়েছেন সোনাম বাজওয়া।

গানের ভিডিওতে আরও দেখা গেছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তকে। গানে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তকে নাচতে না দেখা গেলেও একঝলক অ্যাকশনে দেখা গেছে তাদের। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের ৪ ঘণ্টায় (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) প্রায় ৮ লাখের বেশি দর্শক গানটি দেখেছে।

দর্শকরা বলছেন, এটি নিঃসন্দেহে সিনেমার বড় আকর্ষণ হয়ে উঠবে। সোনাম বাজওয়ার নাচ, টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের উপস্থিতি এবং পায়েল দেবের কণ্ঠ মিলিয়ে গানটি ‘বাঘি ৪’-এর প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

গানটির কণ্ঠ দিয়েছেন পায়েল দেব, সঙ্গে র‌্যাপ অংশে ছিলেন প্যারাডক্স। সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন পায়েল দেব ও আদিত্য দেব। গানটির কথা লিখেছেন দানিশ সাবরি, আর র‌্যাপ লিরিক্স লিখেছেন প্যারাডক্স।

‘বাঘি ৪’ ছবিটি পরিচালনা করেছেন এ. হর্ষা এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াডওয়ালা। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন

×