সংসার জীবনে স্বামী-স্ত্রীর মর্যাদা ঘিরে তারকাবহুল ‘সহযাত্রী’
ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৭:৩৭
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সহযাত্রী’ হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত।
‘সহযাত্রী’ রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতা বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে- সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।’

ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা। চিত্রগ্রহণে রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করবেন রাশেদ রাব্বি।
‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।
আগামী মাসে (সেপ্টেম্বর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।
- বিষয় :
- ফারহান আহমেদ জোভান
- নাজনীন নাহার নিহা
