ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম

সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম
×

ষ্টার নাইট অনুষ্ঠানে অপি করিম। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ১৫:১৯

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এতে দেশের গুণী তারকাদের উপস্থিতি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। এবার অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। 

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো কখনও প্রকাশ করেননি। 

স্টার নাইট অনুষ্ঠানে অপি করিমের সেসব কথা উঠে আসবে। সেই সঙ্গে সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তাঁকে নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে তাঁর প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে।  

জানা যায়, আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে স্টার নাইট, যেখানে অতিথি হিসেবে থাকবেন অপি করিম। উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। 
 

আরও পড়ুন

×