ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভরপুর অ্যাকশন-রোমান্সে ‘বাঘি ৪’-এর ট্রেলার

ভরপুর অ্যাকশন-রোমান্সে ‘বাঘি ৪’-এর ট্রেলার
×

টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ১৬:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ১৭:২৫

ফার্স্ট লুক, পোস্টার ও গান প্রকাশের পর থেকেই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। প্রত্যাশা মতোই ভরপুর অ্যাকশন, হাড়ভাঙা লড়াই, রোমান্স ও দারুন সব ডায়ালগে প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তোলার আগাম বার্তা দিল ‘বাঘি ৪’ ট্রেলারটি।

শুরুতেই দেখা যায় রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত শরীর নিয়ে প্রতিপক্ষকে তারা করতে দেখা যায় টাইগারকে। এরপর হাজির হন খলনায়ক সঞ্জয় দত্ত, যার চোখে-মুখে ভয়ঙ্কর আগ্রাসী রূপ।

টাইগারের দুটি আলাদা লুক দেখা গেছে। প্রথমে নৌবাহিনীর অফিসার, পরে এক নির্মম প্রতিশোধপরায়ণ রূপ-দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ধীরে ধীরে গল্প এগোতেই প্রকাশ পায়, চারপাশের মানুষ টাইগারকে মানসিকভাবে অস্থির ভাবছে। টাইগার বিশ্বাস করেন, তার প্রেয়সী আলিশা মারা গেছে। অথচ অন্যরা দাবি করে-আলিশা আদৌ ছিল না, কেবল তাঁর কল্পনার সৃষ্টি। এখান থেকেই শুরু হয় চমক, আবেগ আর প্রতিশোধের উত্তাল ঝড়।

ট্রেলার অনলাইনে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে দর্শকের প্রশংসায়। কেউ লিখেছেন, “বলিউড অ্যাকশন লেভেল আপগ্রেড– ‘বাঘি ৪ স্টাইল’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘টাইগার শ্রফের মেগা কামব্যাক’।

কয়েক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘বাঘি ৪’-এর টিজার নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ট্রেলার দর্শকদের নতুন আশা জাগিয়েছে।

সিনেমায় টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনাম বাজওয়া, হারনাজ সান্ধুসহ আরও অনেকে।

‘বাঘি ৪’ পরিচালনা করেছেন এ. হর্ষা। প্রযোজনার পাশাপাশি সিনেমা গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। জনপ্রিয় ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন অধ্যায় মুক্তি পেতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে। সূত্র: ইন্ডিয়া ডটকম।

আরও পড়ুন

×