ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাহাত ফতেহ আলীর কণ্ঠে নতুন বাংলা গান, সঙ্গী বাংলাদেশের রুবাইয়াত 

রাহাত ফতেহ আলীর কণ্ঠে নতুন বাংলা গান, সঙ্গী বাংলাদেশের রুবাইয়াত 
×

রাহাত ফতেহ আলী ও বাংলাদেশের রুবাইয়াত জাহান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫ | ১২:০৩

বলিউডের জনপ্রিয় পাকিস্তানি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান এবার গাইলেন নতুন বাংলা গান। তার অনবদ্য কণ্ঠের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের রুবাইয়াত জাহানের কণ্ঠ।

দুই শিল্পীর সমন্বয়ে আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন রাজা কাশেফ। লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত নিজেও।

সহশিল্পী রুবাইয়াত জাহান বলেন, আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। এটা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম অর্জন ‘

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন।

আরও পড়ুন

×