ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিচ্ছেদ মানে এই না আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব: যীশু

বিচ্ছেদ মানে এই না আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব: যীশু
×

যীশু সেনগুপ্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:৫৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:০৯

পারিবারিক কলহের জেরে বেশ কিছুদিন ধরেই আলোচনায় টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ও তার স্ত্রী মডেল-প্রযোজক নীলাঞ্জনা। কাগজে কলমে স্বামী-স্ত্রী হলেও বহু দিন ধরেই আলাদা থাকছেন তারা। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে এখন আলাদা সংসার করছেন নীলাঞ্জনা। আলাদা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করেছেন তারা। তবে এ বিষয়ে এতদিন মুখ খোলেননি যীশু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিচ্ছেদের প্রসঙ্গ এড়িয়ে গেলেও তিনি ইঙ্গিতপূর্ণভাবে যীশু বলেন, “এটা হতেই পারে, দু’জন মানুষ একসঙ্গে থাকতে পারছে না। কোনো জায়গায় মতের অমিল বা টানাপোড়েন তৈরি হতে পারে। কিন্তু তার মানে এই না যে আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব। আমি বিশ্বাস করি, যদি কোনো সমস্যায় পড়ে, আমি তার পাশে থাকব।”

তার ভাষ্য, “এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আগেও বলিনি, এখনও বলতে চাই না। বাইরে থেকে অনেকে অনেক ধারণা করছেন। তবে একটা কথাই বলব- বইয়ের কভার দেখে বইয়ের ভেতরটা বিচার করতে যাবেন না।”

যীশুর কথায়, “বিচ্ছেদ নিয়ে আমি কখনও প্রকাশ্যে কথা বলব না। কিছু ব্যক্তিগত কারণ আছে। হ্যাঁ, কিছু ঘনিষ্ঠ মানুষের সঙ্গে আলাপ করেছি। না করলে হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়তাম। তবে তাদেরও বলে দিয়েছি, যদি কেউ বাইরে এসব নিয়ে আলোচনা করেন, তাহলে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না।”

প্রসঙ্গত, কয়েক মাস আগে যীশু ইনস্টাগ্রাম থেকে বড় মেয়ে সারাকে আনফলো করেছিলেন। তবে তার অ্যাকাউন্টে সারার ছবি এখনো দেখা যায়। এদিকে ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চললেও কাজের দিক দিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা।

সম্প্রতি সৌরভ দাসের সঙ্গে যৌথভাবে প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। পাশাপাশি পরিচালনা ও অভিনয় নিয়েও সমানতালে এগিয়ে যাচ্ছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন

×